প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৮:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও বুলেটসহ ১জন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে। আটক ডাকাতকে আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায় ৪ জুলাই ভোর রাতে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিন ও জসিমের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় বসবাসকারী রোহিঙ্গা ডাকাত মোঃ শফিকের বাড়িতে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজসহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের শ্যালক ও প্রধান সহযোগী মোঃ শফিককে (২৩) আটক করে। আটক ডাকাতকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer