প্রকাশিত: ০১/১০/২০১৬ ৯:০৫ পিএম

2জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে সীমান্ত উপজেলা টেকনাফেও অনুর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। ১অক্টোবর বিকাল ৩টায় টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে অনুষ্টিত বাছাইয়ে বাফুফের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল দলের কোচ জ্যোতির্ময় বড়–য়া মঙ্গল। উপজেলা খেলোয়াড় সমিতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ফরহাদুজ্জামানের সঞ্চালনায় ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি-উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য কায়সার উদ্দিন আহমেদ। এতে ক্রীড়া সংস্থার সদস্য ইবরাহীম খলিল, উপজেলা খেলোয়াড় সমিতির সহ সভাপতি মাহবুব মোরশেদ, হেলাল উদ্দিন, বাবুল শর্মা, উপজেলা খেলোয়াড় সমিতির সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: হাশেম, সদস্য জসিম উদ্দিন টিপু, শামসুল আলম আমিন, মিন্টু, মো: ফায়সাল, আব্দুল খালেক গণি, তাহের আলম, খ্যাতিমান ধারা ভাষ্যকার রিদওয়ানুল ইসলাম রিমন, খালেক বাদশা, আনোয়ার সহ উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাছাইয়ে টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং গ্রামাঞ্চলের ২শতাধিক ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেন। প্রাথমিক বাছাই পর্ব শেষে চুড়ান্ত বাছাইয়ের পর ২০জন খেলোয়াড় নেওয়া হয়েছে। এদের নিয়ে উপজেলা টীম গঠন করা হবে। আগামীকাল (২অক্টোবর) থেকে টেকনাফ হাইস্কুল মাঠে ৫দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প চলবে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer