প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ১১:৩৯ এএম

ঢাকা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০। পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

পরীক্ষায় রাজশাহীতে পাসের হার ৭৫ দশমিক ৪০, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন। সিলেটে পাসের হার ৬৮ দশমিক ৫৯, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী, কুমিল্লায় পাসের হার ৬৪ দশমিক ৪৯, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন। দিনাজপুরে পাসের হার ৭০ দশমিক ৬৪, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী।

আনুষ্ঠানিকভাবে বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/) থেকে ফল জানতে পারবে। এ ছাড়া যে কোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer