ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/১১/২০২৪ ২:৪৯ পিএম

স্ত্রী হত্যার মামলায় জামিন পেয়েছেন আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। আজ বুধবার দুপুরে বিচারপতি মো.আতোয়ার রহমান ও বিচারপতি মো.আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। ওই ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

নানা ঘটনার পর একপর্যায়ে আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তার শ্বশুর মোশাররফ হোসেন। তদন্তের পর সেই মামলায় আসামি হন বাবুল আক্তার। তিনি এখন কারাগারে রয়েছেন।

গত বছরের ১৩ মার্চ বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...
Single Page Footer