প্রকাশিত: ২৪/১২/২০১৬ ১২:০৭ পিএম
জাহিদুল ইসলামের সঙ্গে স্ত্রী জেবুন্নাহার

জাহিদুল ইসলামের সঙ্গে স্ত্রী জেবুন্নাহার

ঢাকা: রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পের কাছে ‘জঙ্গি আস্তানা’ থেকে বেরিয়ে ধরা দিয়েছেন নব‌্য জেএমবির অন‌্যতম শীর্ষনেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন।

সকাল সাড়ে ৯টার দিকে জেবুন্নাহার চারজনকে নিয়ে বেরিয়ে আসেন। শনিবার ভোররাত থেকে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, জাহিদের স্ত্রী ও মেয়ে আত্মসমর্পণ করেছে। তাদের সঙ্গে আত্মসমর্পণ করেছে নব‌্য জেএমবির এখনকার অন‌্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়েও।

গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল নিহত হন।

এরপর আজিমপুরে যে ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছিল, সেখানেই অন্য জঙ্গি ও তাদের পরিবারের সঙ্গে দুই সন্তানকে নিয়ে ছিলেন জেবুন্নাহার। তবে অভিযানের চার দিন আগে সেখান থেকে সরে যান বলে পুলিশের ভাষ্য।

তারপর থেকে জেবুন্নাহারকে খুঁজছিল পুলিশ।

এদিকে, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। এছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। প্রত্যেককে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।

মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ঐ ভবনের ভিতরে অভিযান চালানো হয়নি। তবে তিনতলা ওই ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও উপস্থিত হয়।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer