প্রকাশিত: ০৭/১১/২০১৭ ৯:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৯ এএম

হেলাল উদ্দিন,টেকনাফ::
টেকনাফ উপজেলা দূর্যোগ ও ত্রাণ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শীঘ্রই বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করা হয়েছে।

৭ নভেম্বর দুপুর ১২টায় টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপজেলা দূর্যোগ ও ত্রাণ কমিটির বিশেষ সভা ইউএনও মোঃ জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নোমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রতিনিধি এবং দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপজেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে থাকা রোহিঙ্গা নির্দিষ্ট স্থানে এনে সুষ্ঠুভাবে ত্রাণবিতরণ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সিদ্বান্ত গৃহীত হয়। যারা রোহিঙ্গাদের ভাড়াবাসাসহ বিভিন্নভাবে সহায়তা করে আসছে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করা হবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...