উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১২/২০২২ ৭:২৮ এএম

কক্সবাজার টেকনাফের যুবক আব্দুর-রাজ্জাক প্রায় দুই বছর আগে ভাগ্য ফেরাতে পাড়ি দেন মালয়েশিয়ায়। দীর্ঘদিন পর আগামী সপ্তাহেই বাড়ি ফেরার কথা ছিলো রাজ্জাকের। সেই অনুযায়ী আজ ছুটি নিয়ে কর্মক্ষেত্র থেকে সবাইকে বিদায় নিয়ে ফিরছিলেন ঘরে। কিন্তু এই বিদায় যে জীবনের শেষ বিদায় হবে বুঝতে পারেননি রাজ্জাক। ঘেরে ফেরার পথেই বেপরোয়া ট্রাক কেড়ে নিলো তার প্রাণ।
মঙ্গলবার (২০ডিসেম্বর) মালেশিয়ান সময় বিকেল ৪টায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আব্দুর-রাজ্জাক। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

নিহত আব্দুর-রাজ্জাক কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের আমির হোছাইনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারি জানান, আব্দুর-রাজ্জাক প্রায় দুই বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানেই আজ কাজ শেষে ঘরে ফেরার সময় একটি সবজির ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর পাই আমরা বিকেলের দিকে। মালশিয়ায় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানিয়েছে।

রাজ্জাকের বন্ধু মালেশিয়া প্রবাসী আমিনুল হক বলেন, আমরা এক সাথে কাজ করি। আগামী সপ্তাহে তার দেশে যাওয়ার কথা ছিল। আজ ছুটি নিয়ে হাসিমুখে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল। এই বিদায় যে চিরতরে চলে যাবার বিদায় হবে তা কল্পনাও করিনি।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...