প্রকাশিত: ১২/১২/২০২১ ৮:৫০ এএম

প্রকৃতিতে এখন সকাল-সন্ধ্যা হালকা শীতল বাতাস বইছে। তার মাঝে মৃদু রোদ শীতের কথা মনে করিয়ে দিচ্ছে। তবে এখনও শীতের প্রকৃত রূপের দেখা মেলেনি। যদিও হালকা গরম কাপড়ে শীতকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন সবাই। আর তিন দিন পড়ে বিদায় নেবে হেমন্তকাল। আসবে পৌষ মাস। এ মাসেই শীতের আনুষ্ঠানিক যাত্রা শুরু।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি মাসের আগামী দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। ডিসেম্বরের শেষ দিকে শীত খানিকটা তীব্র হতে পারে। কারণ, তখন দেশের কিছু এলাকায় দুটো শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সে.) অথবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সে.) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। নদী অববাহিকাগুলোতে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। দিনে ৫ থেকে ৬ ঘণ্টা রোদ থাকতে পারে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...