উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০১/২০২৬ ৬:৫৮ পিএম , আপডেট: ০১/০১/২০২৬ ৬:৫৯ পিএম

কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী শহীদুল আলম বাহাদুরের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অফ আর্টস এবং তার রয়েছে ১০০ ভরি (তোলা) স্বর্ণ।

হলফনামা অনুযায়ী, সব মিলিয়ে ৪ কোটি ৩৩ লাখ টাকা (বর্তমান মূল্য) স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক সাবেক এই শিবির নেতা।

ব্যবসা থেকে শহীদুল আলম বাহাদুর বছরে ৪ লাখ ৬৫ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে তার রয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ৬ শত ৫৩ টাকা নগদ অর্থ, এছাড়াও ব্যবসায় তিনি নগদ অর্থ উল্লেখ করেছেন ৩৮ লাখ ২ হাজার ১ শত ১৪ টাকা এবং স্ত্রীর রয়েছে ১০ ভরি স্বর্ণ।

২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৭ শত ৫০ টাকা পরিমাণের অস্থাবর সম্পদ দেখানো বাহাদুরের স্থাবর সম্পদ হিসেবে রয়েছে মাত্র ০.২৫ একর অকৃষি জমি ও একটি সেমিপাকা বাড়ি, এসবের বর্তমান আনুমানিক মূল্য হলফনামায় লেখা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর এইবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

প্রসঙ্গত, দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে কক্সবাজার-৩ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি সহ আরো ৫ প্রার্থী বাহাদুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সূত্র টিটিএন

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...