ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০১/২০২৬ ৮:৩২ এএম

কক্সবাজার শহরের কলাতলীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুর ২ টার শহরের কলাতলী সুমদ্র সৈকতের হোটেল রামাদার সামনে থেকে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয় বলে জানান জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

তিনি জানান, সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভের ভাঙ্গারমুখে চেকপোস্ট পরিচালনা করাকালীন ১ টি নাম্বারবিহীন সিএনজিকে থামার জন্য সিগন্যাল দিলে তা অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ সিএনজির গতিবিধি অনুসরণ করে হোটেল রামাদার সামনে তা আটক করতে সক্ষম হয়।

সিএনজিটি তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,টেকনাফের হোয়াইক্যংয়ের ৩ নং ওয়ার্ডের জবর মুল্লকের পুত্র আবুল কাসেম (৬১) এবং মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ির জিহাদুল ইসলামের স্ত্রী ইসমত আরা বেগম (২৬)।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...