প্রকাশিত: ১০/০৭/২০১৬ ৯:৩৩ পিএম

cuফারুক আহমদ, উখিয়া:;
আবু সাঈদ মুহাম্মদ মাসুম কে আহ্বায়ক ও রাশেদুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উখিয়া উপজেলার একমাত্র ছাত্র সংগঠন উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গত ৮ জুলাই উখিয়া সদরে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি এম জসিম উদ্দিন। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। এসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি এম জসিম উদ্দিন সবার সম্মতি ও আগ্রহকে মূল্যায়ন করে নতুন এ কমিটি গঠন ও অনুমোদন দেন। এতে আবু সাঈদ মুহাম্মদ মাসুম কে আহবায়ক রাশেদুল ইসলাম কে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- হাসান শরিফ, ছৈয়দুল ইসলাম, ফারুক, আজিজুল হক, মো তারেকুল ইসলাম, আলা উদ্দিন, ওবায়েদ উল্লাহ রাহাত, হারুনুর রশিদ এবং মো আইয়ুব। উক্ত কমিটিকে আগামি ৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির আনুষাঙ্গিক সকল কার্যক্রম শেষ করার জন্য সভায় প্রস্তাব গৃহিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের বিদায়ী সভাপতি এম জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, রাজনীতির উর্ধে উঠে ছাত্র সমাজের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিল তিল করে গড়ে উঠা স্টুডেন্টস এসোসিয়েশনকে আরও কার্যকর করে তোলতে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র ভাইদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে বর্তমান অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করলে সফলতা পাওয়া যাবে। অনুষ্ঠিত সভায় উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশনে কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন পালংপুরী প্রকাশনায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...