ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ৭:৫১ এএম

দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ব্যবহারে টোলের পরিমাণ নির্ধারণ করেছে সেতু বিভাগ। ব্যবহারের জন্য অনুমোদিত শ্রেণির যানবাহনের টোল সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে সেতু বিভাগের উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ টোল নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার, জিপ এবং পিকআপ ভ্যানের জন্য ২০০ টাকা, মাইক্রোবাসের জন্য ২৫০ টাকা, বাস (৩১ আসন বা এর কম) ৩০০ টাকা, বাস (৩২ আসন বা বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫.১ টন থেকে ৮ টন পর্যন্ত) ৫০০ টাকা, ট্রাক (৮.১ থেকে ১১ টন) পর্যন্ত ৬০০ টাকা, ট্রাক/ট্রেইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক/ট্রেইলার (৪ এক্সেল) ১০০০ টাকা এবং ট্রাক/ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ১০০০ টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য ২০০ টাকা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার তারিখ থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। টানেলটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

প্রকল্পের অংশ হিসেবে প্রধান বন্দর নগরী চট্টগ্রাম ও কর্ণফুলী নদীর পশ্চিম পাশকে নদীর পূর্ব দিকে এবং আনোয়ারা উপজেলার সঙ্গে যুক্ত করে ৭৪০ মিটার দৈর্ঘ্যর এ টানেল নির্মাণ করা হয়েছে। টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ৪০ কিলোমিটার কমিয়ে আনবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer