প্রকাশিত: ২৩/১১/২০১৮ ৩:৪৮ পিএম

চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ১৪৭টি টিকিটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁন মিয়া (৩৭), জাহাঙ্গীর (৩৫), মো. তারেক (৫০), সুবর্ণা (৩০) ও রোজিনা (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে লালদীঘি এলাকা থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের ১৪৭টি টিকিটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার বিভিন্ন ক্লাব থেকে এসব টিকিট সংগ্রহ করে বিক্রি করে অধিক লাভের আশায় তারা চট্টগ্রামে এসেছে।

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer