
চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ১৪৭টি টিকিটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার (২৩ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁন মিয়া (৩৭), জাহাঙ্গীর (৩৫), মো. তারেক (৫০), সুবর্ণা (৩০) ও রোজিনা (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে লালদীঘি এলাকা থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের ১৪৭টি টিকিটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার বিভিন্ন ক্লাব থেকে এসব টিকিট সংগ্রহ করে বিক্রি করে অধিক লাভের আশায় তারা চট্টগ্রামে এসেছে।