প্রকাশিত: ১০/০৬/২০১৭ ৩:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৪ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বহদ্দারহাট যমুন স্কয়ারে শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ফোরামের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, দেশে আইনের শাসন নেই। এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন অপরিহার্য।

তিনি আরো বলেন সরকার বিশাল ঘাটতির বিলাসী বাজেট ঘোষণা করে বিশাল অঙ্কের দুর্নীতির বন্দোবস্ত করেছে। পবিত্র রমজান মাসেও দেশের মানুষ ইফতার ও সেহেরীর সময় বিদ্যুৎ পাচ্ছে না। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ আজ দিশেহারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দগাও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এডভোকেট মো: ইলিয়াছ, শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আপ্যায়ন সম্পাদক নেছারুল ইসলাম নাজমুল, বিএনপি নেতা আবদুল আজিজ, আইয়ুব হোসেন, আপিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সাহাব উদ্দিন সিহাব, জহিরুল ইসলাম, মোরশেদ কামাল, চবি ছাত্রদলের সহ সভাপতি এড. কে এম সাইফুল ইসলাম, মো: ইদ্রিস, ইকবাল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মামুন উর রশিদ মামুন, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আরমানুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান সানি, সাংগঠনিক সম্পাদক জাহেদ উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...