প্রকাশিত: ১১/০৮/২০১৬ ৪:০৮ পিএম

FB_IMG_1470910066714এ.এম হোবাইব সজীব,চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া জিদ্দাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেছে দুটি চেয়ারকোচ। এতে অল্পের জন্য রক্ষা পায় অর্ধ শতাধিক যাত্রী। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌরসভার জিদ্দাবাজারস্থ শাহওমরনগর এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার অভিমুখী শাহ আমিন ও চট্টগ্রাম অভিমুখী সৌদিয়া পরিবহন আকষ্মিক নিয়ন্ত্রণ হারিয়ে আত্মরক্ষার চেষ্টা চালালে পাশ্ববর্তী খাদে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে কিছু সংখ্যক যাত্রী আহত হলেও তাদের অবস্থা গুরুত্বর নয় বলে দাবি করেছে পুলিশ।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এস.আই নুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...