প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ৪:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪২ পিএম

শ.ম.গফুর , উখিয়া::
উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। গত সোমবার সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু পাহাড়ী এলাকা থেকে চ্যালেঞ্জ পূর্বক উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার কাজী ফজল আহমদের পুত্র মোঃ ইদ্রিস (৩৫) কে আটক করতে সক্ষম হয়। এ সময় তার শরীরের অভিনব ব্যবস্থায় মোড়ানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত ইদ্রিস উখিয়ার পাতাবাড়ী ও নাইক্ষ্যংছড়ির রেজু সীমান্ত সংলগ্ন এলাকার কুখ্যাত ইয়াবা, মাদক, চোরকারবারী ও বহুমূখী অপকর্মের সাথে জড়িত বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। অপরদিকে মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং টিভি রিলে উপকেন্দ্র সংলগ্ন ঘোনার পাড়া থেকে মিয়ানমারের ১ নাগরিককে আটক করা হয়। আটককৃত মিয়ানমারের বুচিডং জেলার নাফপুরা থানার বুড়া সিকদার পাড়ার ফজল আহমদের পুত্র দোস্ত মোহাম্মদ (৩০) এর পেঠের ভিতর থেকে মলত্যাগের মাধ্যমে প্লাস্টিক ও কসটেপ মোড়ানো ট্যাবলেট সাদৃশ্য ২০টি পুটলি উদ্ধার করা হয়। প্রতি পুটলিতে ৫০টি করে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান, অভিযানে নেতৃত্ব দেওয়া ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ ।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer