নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০/০২/২০২৫ ৫:৫৬ পিএম

দক্ষিণ কক্সবাজারের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) উদ্যোগে এ ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উখিয়া কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। ঘুড়ি উৎসবে উখিয়া কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ৬টি দলে বিভক্ত হয়ে মোট ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ ও হুইপ উখিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি শাহজাহান চৌধুরী। এসময় তিনি বলেন, কালের পরিক্রমায় এসব উৎসব আমরা হারাতে বসেছি। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উখিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম বলেছেন, এটি শুধুই উৎসব নয়, একটি মিলন মেলা। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারছে শিক্ষার্থীরা। শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। যান্ত্রিক জীবনে এই উৎসব শিক্ষার্থীদেরকে উৎফুল্ল করে তুলবে। ফলে শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আরো মনোযোগী হবে।

ঘুড়ি উৎসবে উখিয়া শিক্ষক পরিষদের সেক্রেটারি ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ছৈয়দ আকবর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নবী হোসাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক তহিদুল আলম, অ্যাড. ছমি উদ্দিন, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...

কক্সবাজারে যত্রতত্র বৃত্তি পরীক্ষা, চাপে শিক্ষার্থীরা

টেকনাফসহ জেলাজুড়ে নামে বেনামে যত্রতত্র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের পুর্ব প্রস্তুতি চলছে। অনুমোদনহীন এসব বৃত্তি পরীক্ষায় ...