প্রকাশিত: ২২/০৮/২০১৮ ৩:১৮ এএম

ডেস্ক নিউজ – ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল চুরির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্লী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ১১ বস্তা ভিজিএফের চাল।

ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক প্রদীপ রায় বলেন, ভিজিএফের চাল অসহায়-দুস্থদের মাঝে বিলি-বণ্টন না করে ইউপি সদস্য রেজাউল ইসলাম নিজ বাড়িতে রেখেছেন- এমন গোপন সংবাদে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানে তার নিজ বাড়ি ও আশেপাশের বাড়ি থেকে ১১ বস্তা চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে বাড়ির পাশে ধান রাখা গোলার মধ্যে লুকিয়ে পড়েন ইউপি সদস্য রেজাউল ইসলাম। পরে সেখান থেকে তাকে আটক করা হয়েছে।

উপপরিদর্শক প্রদীপ রায় আরও বলেন, এ ঘটনায় ব্রাহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম বাদী হয়ে আটক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...