প্রকাশিত: ০৫/০৬/২০১৬ ৫:৪০ পিএম , আপডেট: ০৫/০৬/২০১৬ ৫:৪১ পিএম

isবিবিসি::

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় নাটোরে খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যবসায়ী সুনীল গোমেজকে হত্যার দায় স্বীকার করেছে কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস।

আইএসের কথিত ‘সংবাদ সংস্থা’ আমাক এই খবর প্রচার করছে।

হত্যাকাণ্ডের পাঁচ ঘণ্টার কম সময়ের মধ্যে হত্যার দায় স্বীকার করার দাবি জানালো আইএস।

একই বিবৃতিতে আইএস দাবী করেছে গত মাসে তারা বান্দরবানে একজন বৌদ্ধ ভিক্ষুকে হত্যার সাথেও জড়িত ছিল।

পুলিশ বলছে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক পল্লীতে মুদি দোকানী মি. গোমেজকে তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে অবস্থানরত অবস্থাতেই কুপিয়ে হত্যা করে আততায়ীরা।

বেলা বারোটার দিকে এই ঘটনা ঘটে।

তিনি বড়াইগ্রামের বনপাড়া মিন পল্লীতে বসবাস করতেন।

বাংলাদেশে এর আগেও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনকে হত্যার দাবি করেছে আইএস।

এর আগে চলতি বছরের গোড়ার দিকে কুড়িগ্রামে একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে হত্যার দায়ও স্বীকার করে আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনটি।

আর গত জানুয়ারিতেই ঝিনাইদহে আরো একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সাথেও আইএস জড়িত ছিল বলে তারা দাবী জানায়।

তবে বাংলাদেশের সরকার বরাবরই দেশটিতে আইএস-সহ যেকোনো বিদেশী জঙ্গি সংগঠনের উপস্থিতির কথা নাকচ করে আসছে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer