প্রকাশিত: ২৭/১০/২০২১ ৭:৪১ পিএম , আপডেট: ২৭/১০/২০২১ ৭:৪২ পিএম

বিশেষ প্রতিবেদক::
টেকনাফকে নিয়ে সারাদেশে একটি দুর্নাম রয়েছে এ থেকে পরিত্রান পাওয়ার একমাত্র উপায় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উজ্জীবিত রাখা। আগামীতে গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করার জন্য তিনি স্পন্সর হওয়ারও ঘোষণা দেন। খেলোয়ার, ক্রীড়ামোদী দর্শক ও যুবসমাজ এগিয়ে আসলে টেকনাফ থেকে মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। এইজন্য উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সাবেক সাংসদ আবদুর রহমান বদি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আয়োজনে ছিলেন-উপজেলা রেফারীজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক সাংসদ আবদুর রহমান বদি, বিশেষ অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজ চৌধুরী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও উপজেলা রেফারীজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন সভাপতি ফরহাদুজ্জামান, সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ, পৌরসভা আ,লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, যুগ্নসম্পাদক মাহবুব মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য ও সাংবাদিক নুরুল হোসাইন, সেন্টমার্টিন ইউপির সদস্য হাবিব খান ও আবদুর রহমান প্রমূখ ।
গত ২৮ শে সেপ্টেম্বর উপজেলার ১৬টি দলের অংশগ্রহণের মাধ্যমে নকআউট পদ্ধতিতে খেলার উদ্বোধন করা হয়েছিল। পরবর্তীতে এই দুইটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। ফাইনাল খেলায় সেন্টমার্টিন একাদশ ১-০ গোলে নাফ নদী একাদশ হ্নীলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন-আবুল কাশেম কুতুবী, মোহাম্মদ উল্লাহ, মো সোহেল ও মোহাম্মদ মালেক । খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, একটি ছোট্ট উপজেলায় প্রায় ২০-২৫ হাজারের মতো এতো মানুষের খেলা দেখার আগ্রহে আমি অভিভূত হয়েছি। এখানকার ক্রীড়ার উন্নয়নে যা যা করার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

m

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...
Single Page Footer