প্রকাশিত: ১৪/১০/২০১৬ ৭:২৯ পিএম

109743_unnamed-6ঢাকা: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত চীনের প্রেসিডেন্টে শি জিনপিংয়ের বৈঠকে দুই দেশের পারষ্পারিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ অক্টোবর শুক্রবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকটি বিকাল সাড়ে ৫টা ৩৩ মিনিটে শুরু হয়ে ৪০ মিনিট পর শেষ হয়। এর আগে বিএনপি চেয়ারপারসন বিকাল ৫টায় হোটেলে পৌঁছান।

বাংলাদেশের উন্নয়নে চীন পাশে থাকবে বলে আশাবাদ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের পারষ্পারিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন, শহীদ জিয়াউর রহমানের সরকারের সময় থেকে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়। এ সম্পর্ক অব্যাহত রয়েছে। বাংলাদেশ আশা করে, উন্নয়নের ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে থাকবে।’

মহাসচিব আরো জানান, চীন সবসময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও অকৃত্রিম বন্ধু। বৈঠকে চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে তার দেশ যে ভূমিকা রাখছে, তাতে বাংলাদেশ সবসময় চীনের পাশে থাকবে।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসনে, লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.), নজরুল ইসলাম খান, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...