প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৩:০৫ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
করোনা পরিস্থিতিতে কক্সবাজার জেলা প্রশাসনের গঠিত সৎকার কমিটির জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ট্রাস্ট।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও
সৎকার কমিটির প্রধান মোহাম্মদ আশরাফুল আফসারের হাতে পিপিইগুলো হস্তান্তর করেন সংস্থাটির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
এসময় কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, সামাজিক আন্দোলনের সংগঠক ও সংবাদকর্মী এইচ এম নজরুল ইসলাম, সিপ্লাস টিভির বিশেষ প্রতিবেদক এহসান আল কুতুবী, কোস্ট ট্রাস্টের কর্মকর্তা জুলফিকার হোসাইন উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ এপ্রিল করোনা রোগিদের দাফনে প্রস্তুত উখিয়ার ৬ স্বেচ্ছাসেবীর জন্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নিকারুজ্জামান চৌধুরীর নিকট ৬ সেট পিপিই হস্তান্তর করেছে কোস্ট ট্রাস্ট।
ইতোপূর্বে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও করোনা তহবিলে প্রায় সাড়ে ৪ লাখ টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করে দেশের স্বনামধন্য এই বেসরকারি সংস্থাটি।
বিশ্বমহামারি করোনার সংকটে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগেও আর্থিক সহায়তা দিয়েছে তারা।
পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিলি করেছে। মসজিদ, মন্দির ও বিভিন্ন সমাজভিত্তি প্রচারণা চালিয়েছে কোস্ট ট্রাস্টের কর্মীরা।
মানবিক সংস্থা হিসেবে এই সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
দেশের এই দুর্যোগে ব্যক্তি, সংস্থা, সংগঠনকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer