ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৩/২০২৫ ৪:৩৪ এএম

কুতুব‌দিয়া সরকা‌রি কলেজে এইচ এস সি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফি নেওয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে অর্ধশত ছাত্র-ছাত্রী মি‌ছিলসহ কলেজ প্রাঙ্গণে যায়। এসময় শিক্ষার্থীরা অধ‌্যক্ষে‌র বিরু‌দ্ধে বি‌ভিন্ন শ্লোগান দেয়।

শিক্ষার্থী প্রতি‌নি‌ধি আব্দুল্লাহ আল মামুন বলেন, মান‌বিক, ব্যবসায় শিক্ষা শাখায় বোর্ড ফি, কেন্দ্র ফিসহ ২২২৫ টাকা। কিন্তু নেওয়া হচ্ছে ২৮০০ টাকা। বিজ্ঞান শাখায় ২৭৮৫ টাকা হ‌লেও নেওয়া হচ্ছে ৩৩০০ টাকা। সরকার নির্ধা‌রিত ফি ছাড়া আমরা বাড়‌তি কোন টাকা দিবো না।

তিনি আ‌রও ব‌লেন, উপ‌জেলায় কুতুব‌দিয়া মডেল স্কুল এন্ড ক‌লেজে মান‌বি‌কে ২০২০ টাকা, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৫০০ টাকা নেওয়া হয়। সরকা‌রি কলেজে অবশ্যই কম নি‌তে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাহেরা বেগম বলেন, এইচএস‌সি ফরম পুরণ বাবদ কোন বাড়‌তি টাকা নেওয়া হচ্ছে না। ব্যবহারিক ও কেন্দ্র ফি না নি‌য়ে খণ্ডকালীন শিক্ষকদের বেতন বাবদ ৮০০ টাকা নেওয়া হ‌চ্ছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...