ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৪/২০২৫ ১২:৩২ পিএম

চন্দনাইশের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আকতার (১৯) কে হত্যাকারী নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল জানান, চন্দনাইশের আলোচিত ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আজ শুক্রবার বাদে জুমা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৮ এপ্রিল (বুধবার) চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী তামান্না হামিদ ইয়া প্রকাশ আরজু আক্তারকে ধর্ষণ চেষ্টার পর শ্বাসরোধে হত্যা করে পাষন্ড নাজিম উদ্দীন।

নাজিম সম্পর্কে আরজুর মামা। ঘটনাটি দেখে ফেলায় আরজুর বৃদ্ধ নানা-নানিকেও কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টা চালায়। আহতরা হলো নানা-নানি হলেন আব্দুল হাকিম (৭০) ও ফরিদা বেগম (৬০)। তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহতের পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে নাজিম উদ্দীনকে আসামী করেচন্দনাইশ থানায় হত্যা ও ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...