প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ৮:০৭ এএম , আপডেট: ১৪/০৬/২০১৬ ৯:৩২ এএম

today pic-14.06.2016~1এম.এ আজিজ রাসেল::
কক্সবাজার শহরের কলাতলী মোটেল জোনের কটেজ ‘মায়াকাননে’ রমজানেও থেমে নেই পতিতা ও মাদক বাণিজ্য। দফায় দফায় পরিচালিত অভিযানেও রহস্যজনকভাবে গ্রেফতার এড়িয়ে দিব্যি এই অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে মায়াকাননের ভাড়াটিয়া মালিক ‘আকাশ’।

সূত্রে জানা গেছে, গত ১২ জুন ভোরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালায় ‘মায়াকানন’ কটেজে। এসময় সেখান থেকে আটক হয় ২পতিতা ও ৪ দালাল। কিন্তু সেদিনও আলোচিত আকাশকে বাগে পায়নি পুলিশ। সে বর্তমানে পুলিশের ‘চোখ’ ফাঁকি দিয়ে এই অনৈতিক ব্যবসা চালিয়ে আসছে বলে জানা যায়। আরো অভিযোগ উঠেছে, এই আকাশ নামের যুবকটি বিভিন্ন এলাকা থেকে শিশু ও কিশোরীদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে তার ‘মায়াকাননে’ আটকে রাখে। পরবর্তীতে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে। শুধু তাই নয়, অনেক কিশোরী ও যুবতীকে আটকিয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে মুক্তিপণও আদায় করছে। সম্প্রতি উখিয়ার এক কলেজ পড়য়া ছাত্রীকে আটকিয়ে তার অভিভাবকের কাছ থেকে সে মোটা টাকা মুক্তিপণ হাতিয়ে নেয়। এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার আবদুর রহিম জানান, মায়াকাননে আকাশ নামের এক যুবক পতিতাবৃত্তি ও মাদক বাণিজ্যের সাথে লিপ্ত বলে জেনেছি। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer