প্রকাশিত: ২০/১১/২০২০ ৯:০২ এএম

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনাভাইরাস মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় দফা পরীক্ষার ফল নেগেটিভ আসে। বুধবার (১৮ নভেম্বর) তিনি স্যাম্পল দিয়েছিলেন। করোনামুক্ত হওয়ায় শিগগিরই তিনি আবার মাঠে ফিরতে পারবেন।

এর আগে গেল ১০ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত। তার স্ত্রীরও আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজন বাসাতেই আইসোলেশনে ছিলেন।

করোনামুক্ত হয়ে মুমিনুল হক রাইজিংবিডিকে বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা… যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

করোনা আক্রান্ত হওয়ার পর ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিলামে দল পান মুমিনুল হক। তাকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম।

এই দলে আরো আছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer