প্রকাশিত: ২১/০৫/২০১৭ ৩:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫০ পিএম

নিউজ ডেস্ক::

সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া এলাকায় ঢাকামুখি একটি যাত্রীবাহী বাস থেকে ২০০০পিচ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বারআউলিয়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠানের নের্তৃত্বে সীতাকুন্ড থানাধীন দক্ষিন ঘোড়ামারা সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী একটি যাত্রীবাহী বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২০০০পিচ ইয়াবাসহ মো. ফরিদ আলম (২৮) নামের এক যাত্রীকে আটক করেছে।

উক্ত যাত্রী গানের যন্ত্র হারমনিয়ামের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবাগুলো পাচার করছিল । আটকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা যায়। আটককৃত ফরিদ কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াখালীপাড়ার বাহারছড়া গ্রামের ফজল আহম্মদের এর পুত্র বলে জানা যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকৃত ফরিদের বিরুদ্ধে সীতাকু- থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer