উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৪/২০২৫ ৭:৩০ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। পরে ক্যাম্প ইনচার্জের সঙ্গে সমন্বয় করে তাদের নিজ নিজ আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি। তিনি জানান, “আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বেআইনিভাবে সৈকতে ঘুরতে আসে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গারা যাতে ক্যাম্প এলাকা ছেড়ে সমুদ্র সৈকতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কক্সবাজার সৈকত এলাকায় রোহিঙ্গাদের বিচরণ নিয়ে উদ্বেগ রয়েছে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে। নিয়মিত অভিযান ও তদারকির মাধ্যমে এ ধরনের চলাচল ঠেকানোর চেষ্টা চলছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...