প্রকাশিত: ০৪/০৭/২০২২ ১১:৩৫ পিএম


কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তানভিরুল হক তানিম (১৪) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন, কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনাল এলাকার নুরুল ইসলাম ভোট্টুর ছেলে ও শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র। এসময় মাহিম নামের আরও একজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, সোমবার দুপুরে সদর উপজেলার টার্মিনাল এলাকা থেকে স্কুল পড়ুয়া বন্ধুরা মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে টিউব উল্টে দুই বন্ধু সাগরে ভেসে যেতে থাকে। পরে চিৎকার করলে লাইফগার্ড কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন।

এসময় মাহিম নামের একজনকে উদ্ধার করতে পারলেও অপরজন তানভিরুল তানিমকে সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...