প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৯:১৬ পিএম

city-college-tree-plantবার্তা পরিবেশক :

কক্সবাজার সিটি কলেজে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। গত ২৮ জুলাই  কলেজ প্রাঙ্গণে গভর্ণিং বডির সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন ও অধ্যক্ষ ক্যথিং অং  বিভিন্ন প্রজাতির ফলদ ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপন করে অভিযানের সূচনা করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপিকা এথিন রাখাইন বলেন , প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও দুযোগ বিপর্যয় থেকে রক্ষা পেতে বৃক্ষরোপনের বিকল্প নাই । কলেজ আঙ্গিনাকে বৃক্ষরাজিতে সুশোভিত করলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীর মন-মানসিকতার উৎকর্ষ সাধিত হবে।

সমাপনী দিনে স্মৃতি বৃক্ষ রোপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের প্রফেসর  ড. কাজী মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন , এ ক্যাম্পাস নৈসর্গিক সৌন্দর্য্যের হৃদপিন্ড । শিক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিগণিত করতে হবে।

জীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক শারায়াত পারভিন লুবণা , বাংলা বিভাগের অধ্যাপক রোমানা আকতার , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোৎস্না ইয়াসমিন ও জীব বিজ্ঞানের ডেমোনেস্ট্রেটর কামরুন নাহারের নেতৃত্বে শিক্ষক , ছাত্রছাত্রী কর্মচারীরা সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযানে প্রায় ৫ শতাধিক চারা রোপন করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer