প্রকাশিত: ২৭/০৬/২০১৭ ১০:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪১ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের আম্মাজান সায়েস্তা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……. রাজেউন। মঙ্গলবার ২৭ জুন ভোর ৫ টার সময় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি চকরিয়া উপজেলার খুটখালী ইউনিয়নের ফরেষ্ট অফিস পাড়ার মরহুম হাজী মকতুল হোছাইনের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। একই দিন বাদে জুহর মরহুমের জানাযা স্থানীয় কিশলয় স্কুল মাঠে অনুষ্টিত হবে বলে জানিয়েছেন মরহুমার বড় পুত্র হাজী ছৈয়দ নূর।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং ও গভর্নিংবড়ির সদস্যরা। নেতৃবৃন্দরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer