প্রকাশিত: ১৭/০৮/২০১৭ ৩:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাত (৩৫)’কে ১টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করে। ধৃত বাহাদুর প্রঃ লাল বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাত কক্সবাজার পিএমখালী ইউপিস্থ ছয় ভাইয়ের পাড়া, তোতকখালী এলাকার মৃত ইসমাইল এর ছেলে।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, এসআই আবুল কালাম এসআই নাজির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় মোবাইল ডিউটি করাকালে সদর থানাধীন উত্তরন আবাসিক এলাকার পূর্ব পার্শ্বের ভেন্ডার পাহাড়ের ঝোপ থেকে বৃহস্পতিবার ভোর রাত্রে চিহ্নিত সন্ত্রাসী বাহাদুর প্রঃ লাল বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতার কালে তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সচল এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
ওসি রনজিত কুমার বড়ুুয়া জানান, বাহাদুর প্রঃ লাল বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাত এর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা নং-১। ৫১(১)১৬, ২। ৭(৮)১৩, ৩। ৭১(৭)১৩, ৪। ৭২(৭)১৩, ৫। ০৬(০৬)১৩, ৬। ২৯(২)১৬, ৭। ২৮(২)১৬, ৮। ৬০(১)১৬, ৯। ৬১(১)১৬, ১০। ৩৪(১০)০৯ আদালতে বিচারাধীন রয়েছে।
ওসি রনজিত কুমার বড়ুয়া আরো জানান, ধৃত বাহাদুর প্রঃ লাল বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাতকে ৭ দিনের পুলিশ রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে প্রেরন করা হচ্ছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer