প্রকাশিত: ২০/০১/২০২২ ৯:৪৯ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বুধবার ১৯ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে মোট ১১১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

তারমধ্যে, বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬৬৭ জনের নমুনা টেস্ট করে ৪৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। অবশিষ্ট ৬২০ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বুধবার ১৯ জানুয়ারি কক্সবাজার জেলা সদর হাসপাতালে র‍্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) পদ্ধতিতে ১৬৩ জনের নমুনা টেস্ট করে ৬৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এন্টিজেন টেস্ট পদ্ধতিতে করা অবশিষ্ট ৯৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। জেলা সদর হাসপাতালে ‘নেগেটিভ’ রিপোর্ট আসা সংগৃহীত নমুনা পূণ: টেস্টের জন্য নিয়মানুযায়ী কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ‘পজেটিভ’ রিপোর্ট আসা ৪৭ জনের সকলেই কক্সবাজারের নতুন রোগী। এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ৩১ জন, উখিয়া উপজেলার রোগী ৮ জন, টেকনাফ উপজেলার ৬ জন এবং ২ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, শুরু থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার জেলায় ৩১০ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন।

আবার দেশে করোনা রোগী শনাক্তের ৬৮৩ তম দিনে বুধবার সারাদেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে একইদিন নতুন রোগী শনাক্ত করা হয়েছে ৯ হাজার ৫০০ জন এবং শনাক্তের হার ২৫.১১% ভাগ

পাঠকের মতামত

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ...

কৃষক-চালক থেকে মধ্যবিত্ত, কক্সবাজারে সংকটের চাপে জনজীবন

সারাদেশের ন্যায় কক্সবাজারেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের সংকট এবং জ্বালানি নিয়ে ভোগান্তিতে চরম ...

মিয়ানমার-থাইল্যান্ড থেকে ভেসে আসছে প্লাস্টিক বর্জ্য, হুমকিতে সেন্টমার্টিন

পর্যটন মৌসুম শুরুর আগেই সেন্টমার্টিন দ্বীপের উপকূলে দেখা মিলছে প্রচুর পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও ...

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন পরিষদ’ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ...