প্রকাশিত: ০২/০৭/২০১৭ ৩:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ;;
কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক হাবিবুর রহমানসহ কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার পৌরসভার গেইটের সামনে শিল্পী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বহিরাঙ্গন অনুষ্ঠানের নামে এ পরিচালন ভূয়া বিল কলে শিল্পীদের টাকা আত্মসাত করেছে। এমন কি মৃত এবং কারাগারে থাকা ব্যক্তির নামেও বিল করে তা আত্মসাত করা হয়। এজন্য তাকে অপসারণের পাশাপাশি দুর্নীতি তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বেতার শিল্পী ঐক্য পরিষদ এর আহবায়ক রায়হান উদ্দিন, নাট্য প্রয়োজক জসিম উদ্দিন বকুল, নাট্য প্রযোজক স্বপন ভট্টাচার্য্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস রক্ষিত, এ্যাডভোকেট প্রভিতা দাশ, পরেশ বড়ূয়া, শহিদুল ইসলাম, তৌফিকুল ইসলাম লিপুসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer