প্রকাশিত: ১৯/০৯/২০১৮ ৭:৪৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার বিমানবন্দরের তল্লাশীকালে ৪ হাজার ২০ সপিস ইয়াবাসহ দুই যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়।
আটকরা হলেন, বরিশালের বোরহান উদ্দিন থানার জয়া গ্রামের আল আমিনের স্ত্রী ফারজানা আক্তার (২০) ও বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীর পদুয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী নেহা আক্তার (২২)। তবে তারা নিজেদের সঠিক পরিচয় দিচ্ছে না বলে দাবি পুলিশের।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ প্রতিবেদককে জানান, বিমানবন্দরে তল্লাশীকালে দুই যুবতীর কাছে এসব ইয়াবা পাওয়া যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছে বলে তারা স্বীকার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...