প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ২:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৮ পিএম

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার ::
কক্সবাজার সদর মডেল থানার ওসি (অফিসার ইনচার্জ) হিসেবে যোগদান করছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর রনজিত বড়ুয়া। একইসাথে থানার ওসি মো আসলাম হোসেনকে জেলা পুলিশের ইন্সপেক্টর (ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে। ওসি রনজিত বড়ুয়া ইতোপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাহাড়তলী এবং কক্সবাজার জেলার মহেশখালী, টেকনাফ ও চকরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৪ সালে সদরের ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের আইসি ছিলেন। সেই সময় তার পেশাগত দক্ষতার জন্য পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদ ‘আইজি’ ব্যাচ দেয়া হয়। ২০১০ সালে তিনি জাতীসংঘ শান্তি রক্ষা মিশন পূর্ব তিমুরে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
পুলিশের এই চৌকষ কর্মকর্তার গ্রামের বাড়ী চট্রগ্রামের সাতকানিয়া থানার পুরানগড় ইউনিয়নের শিলঘাটায়। তিনি ওই এলাকার পরি মোহন বড়ুয়ার ছেলে।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer