প্রকাশিত: ২৪/০৭/২০১৭ ৯:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৮ পিএম

শহিদ রুবেল, উখিয়া :
ভারী বৃষ্টিতে কক্সবাজার টেকনাফ মহাসড়কে সৃষ্ট খানাখন্দ ভরাটের কাজ চলছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ৮৯ কিলোমিটার দীর্ঘা মহাসড়কটি বর্ষায় ছোট-বড় গর্ত সহ ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।
কক্সবাজার সড়ক প্রকৌশল এবং জনপথ বিভাগ সুত্রে জানা গেছে, কক্সবাজার – টেকনাফ মহাসড়কের লিংক রোড় থেকে খানাখন্দ ভরাটের কাজ শুরু করা হয়েছে। এইছাড়া ও কক্সবাজার – চকরিয়া মহাসড়কের সদর, ঈদগাহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভরাটের কাজ করা হয়েছে। ইট, বালি, ভাঙ্গা ইটের সাহায্য গর্ত ভরাটের কাজ করা হলেও ভারী বর্ষণে আবারো গর্তের সৃষ্টি হবে বলে মন্তব্য করছেন চালক এবং সচেতন মহল। তারা বলেন, বর্ষায় যাত্রীদের দুর্ভোগ লাঘবে খানাখন্দ, ছোট-বড় গর্ত ভরাট করা হলেও ভারী বর্ষণের সাথে বালি আর ভাঙ্গা ইট আবারো ছড়িয়ে -ছিটিয়ে যাবে। অতিসত্বর সড়ক সংস্কারের মাধ্যমে যাত্রীদের দুর্ভোগের স্থায়ী লাঘবের দাবী জানান।
এইবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজারের প্রধান নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জানান, বৃষ্টিতে সৃষ্ট মহাসড়কের খানাখন্দ ভরাটে বিভিন্ন স্থানে কাজ করা হয়েছে। এইছাড়া ও মহাসড়কের খানাখন্দ, গর্ত ভরাট শেষ না হওয়া অবধি কাজ অব্যাহত রাখা হবে।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...