প্রকাশিত: ১২/০৭/২০১৮ ৭:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫০ এএম

নিজস্ব প্রতিবেদক- আগামী ১৪ জুলাই কক্সবাজার জেলার ৪ লাখ ৫১ হাজার ৬শ ৬৫ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল। এদিন সারাদেশের ন্যায় কক্সবাজারেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) অনুষ্ঠিত হবে।

১২ জুলাই বৃহস্পতিবার জেলা ইপিআই মিলনায়তন কক্ষে সাংবাদিক অবহিতকরন সভায় এ তথ্য জানান সভার সভাপতি ও কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।

জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজের সঞ্চলনায় এ সাংবাদিক অবহিতকরন সভার আয়োজন করে কক্সবাজার সিভিল সার্জন অফিস।

এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজারে ইউনিসেফের ইনচার্য তাহমিনা ফেরদেউস, ইউনিসেফ ঢাকার কর্মকর্তা মো: জিয়া, কক্সবাজারে ইউনিসেফের নিউট্রিশনের টিম লিডার সায়রা খান ও সিভিল সার্জন অফিসের ডা. রঞ্জন বড়ুয়া রাজন প্রমুখ।

সাংবাদিক অবহিতকরন সভায় সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল চার ফোঁটা ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ৮ ফোঁটা খাওয়ানো হবে। বছরে দুইবার ছয় থেকে পাঁচ মাস বয়সীদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

তিনি আরও জানান,রাতকানা রোগ এখন দেখা না গেলেও রক্তে এর ঘাটতি দেখা যায়। সে কারণে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে। ওইদিন কক্সবাজারের ৮ উপজেলার ৭২টি ইউনিয়নের ২১৯টি ওয়ার্ডে ১ হাজার ৯শ ৫১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

কক্সবাজার সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করবে ২৩৫ জন স্বাস্থ্য সহকারী, ২১১ জন পরিবার কল্যাণ সহকারী, ৫৪০৭ জন স্বেচ্ছাসেবক ও ২১৯ জন তত্ত্বাবধায়ক। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

এসময় তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) এবং নিউট্রিশন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...