শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ১৪/০২/২০২৪ ২:৩১ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রস্তুতি শেষ পর্যায়ে পরীক্ষা আয়োজনেরও।

কক্সবাজার জেলায় এবার ৩০ হাজার ৩১৮ শিক্ষার্থী অংশ নিচ্ছে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায়।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৫৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রের মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র ৩১ টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৪ টি, কারিগরি পরীক্ষা কেন্দ্র ৮টি।

জেলায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২১ হাজার ৮৯৭ জন, দাখিলে ৬ হাজার ৯৪৪ জন, কারিগরিতে ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী বলে জানা গেছে।

কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, পরীক্ষার অন্যান্য প্রস্ততি শেষ হয়েছে, সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে।
সীমান্তের উত্তেজনায় বান্দরবানের ঘুমধুমের কেন্দ্র পরিবর্তন হলেও কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় সব কেন্দ্রই অপরিবর্তিত আছে বলে জানান নাছির উদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, জেলার সকল কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশেপাশে জারি থাকবে ১৪৪ ধারা।

প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

পাঠকের মতামত

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...