প্রকাশিত: ১৭/১০/২০১৭ ৬:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৯ পিএম

মোঃ আবছার কবির আকাশ :
কক্সবাজার কলেজ গেইটের সামনে মিনি পিকআপ ও সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।
মঙ্গলবার (১৭ অক্টোবর ) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার সড়কের কক্সবাজার সরকারী কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন – বাংলাবাজার এলাকার আব্দুস সালামের পুত্র মোঃ শাহীন (২০),পেকুয়ার রেজাউল হক রেজা (৩০), পেকুয়ার জাহাঙ্গীর আলম আহত বাকী ২ জন গুরুতর হওয়ায় তাদের তথ্য পাওয়া যায় নাই।
আহতদের সবাইকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতক্ষদর্শী কলেজ ছাত্রী সালমা রহিম জানান, লিংকরোডের দিক থেকে আসা সিএনজি (কক্সবাজার -থ-১১-২৬৬০) ঘটনাস্থলে আসামাত্র বিপরীতগামী মিনি পিকআপ (চট্টমেট্টো -ন-১১-২৬৬০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি ধুমড়ে মুছে যাই এতে ৫ জন গুরুতর আহত হই ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে ।
তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম রুপালী সৈকতকে ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় চালক সহ ৫ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের ব্যাপারে খোঁজ নিতে পুলিশ সদস্যরা কাজ করছেন। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে এনে যান চলাচল স্বাভাবিক করা হয় ।
দুর্ঘটনার পর প্রায় ২০ মিনিট মত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...