প্রকাশিত: ০৬/১০/২০১৬ ৭:১৪ এএম

mustafizur-rahmanমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি ২ দিনের সফরে বৃহষ্পতিবার কক্সবাজার আসছেন। তিনি সকালে কক্সবাজার সার্কিট হাউজে উপস্থিত হয়ে সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিতব্য বিশ্ব শিক্ষক দিবস ২০১৬ উদযাপন ও জাতীয় শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন। একই দিন দুপুর আড়াইটায় তিনি কক্সবাজার জেলা ও উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে কক্সবাজার পিটিআই এ অনুষ্ঠেয় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। পরদিন শুক্রবার তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। এদিকে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব আবুল কালাম শামসুদ্দিন ৪ দিনের সফরে একই দিন কক্সবাজার আসছেন। তাঁর সফরসূচীতে রয়েছে ১০টি ভবন নির্মাণের জন্য প্রকল্প স্থান পরিদর্শন, পর্যালোচনা সভায় যোগদান ও কক্সবাজার সদর উপজেলায় খুরুষ্কুল মৌজার বিশেষ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer