১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫
চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরে ললনার হাট খ্যাত লালদীঘি পাড়ের আহসান ও নজরুল বোর্ডিং এ ভ্রাম্যমান আদালতের হানার ঘটনায় শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়েছে ।অভিযানে মাদক, ডাকাতি , মালামাল ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় পতিতা ও খদ্দের সহ ১৩ জনকে ১ বছর ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। অভিযানে থানা পুলিশসহ সংশ্লিষ্ট অংশ নেন । এইসব হোটেল গুলোতে পতিতা সাপ্লাইয়ার রুবেল এর পরিচয় প্রকাশ করেছে আটককৃত পতিতারা। তার নাম জমির হোসেন রুবেল। সে সদর উপজেলার চৌফলদন্ডীর বাসিন্দা । তার মাধ্যমেই ওই হোটেল সহ বিভিন্ন হোটেল কটেজে দীর্ঘদিন পতিতা সাপ্লাই হচ্ছিল বলে জানায় তারা ।
পাঠকের মতামত