প্রকাশিত: ২১/০৪/২০২০ ৭:৫৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা তরুণীর দেহের স্যাম্পল টেস্টের ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা এ তরুণীর নাম তাহমিনা আক্তার কাজল (১৮)। সে এইচএসসি পরীক্ষার্থীনী। এই তরুণী গত ১৭ এপ্রিল কক্সবাজারে পুলিশের হাতে ধৃত হন। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এই তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিলো। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়।

কক্সবাজার জেলা কারাগার থেকে গত সোমবার ২০ এপ্রিল বিকাল ৫টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে তাকে বিপর্যস্ত অবস্থায় ভর্তি করানো হয়। পরে তার শরীরের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছিলো।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...