প্রকাশিত: ১৭/১২/২০১৬ ৭:৩৪ এএম

বিশেষ প্রতিনিধি,
জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় কক্সবাজার সদর উপজেলার পাঁচ সদস্য প্রার্থীকে শোকজ করা হয়েছে। তারা হলেন মাহামুদুল করিম মাদু, উজ্জল কর, নুরুজ্জমান, রুহুল আমিন সিকদার ও সংরক্ষিত আসনের শাহানা আক্তার । তাদেরকে ২৪ ঘন্টার শোকজের জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কার্যক্রম চালানোর দায়ে ৫ প্রার্থীকে শোকজ করা হয়েছে। লিখিতভাবে তাদের শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে যথাযথ জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন। সিবিএন:

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer