প্রকাশিত: ২৪/০৮/২০১৬ ৯:৩৬ পিএম

10000 yeaba 24-08-2016 [Max Width 320 Max Height 240]এম.এ আজিজ রাসেল::
শহরের ঝাউতলার হোটেল সাগরগাঁও’র সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। ২৪ আগষ্ট দুপুর ২টায় এএসপি শরাফত ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ইয়াবা লেনদেনের গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় টেকনাফ কাঞ্জরপাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ শামসুল আলমের পুত্র জামাল উদ্দিন (২০) কে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে পেশাদার মাদক চক্রের সদস্য। পরে জিজ্ঞাসাবাদ শেষে আলামতসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...