প্রকাশিত: ০৩/০৮/২০২২ ৮:১৭ এএম

কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে দি আলম গেস্ট হাউজ নামক একটি হোটেলে চিরকুট লিখে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছে। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই পর্যটক।

মঙ্গলবার (২আগস্ট) রাত ১০টার দিকে ওই হোটেলের ৪০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। কাউসার জয়পুরহাট বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

তিনি জানান, ওই ব্যক্তি বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি এবং ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষকে হয়রানি না করার জন্য লিখেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
দি আলম গেস্ট হাউজ হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউসার মঙ্গলবার দুপুর থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...