প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৬:১৪ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারে হাফেজ নুর আহমদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা জজ আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আজ বুধবার দুপুর ১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম ওই রায় দেন।

দন্ডিতরা হলেন- কক্সবাজার সদর উপজেলা পোকখালীর ঈসমাইল ও বেলাল। রায়ের সময় তারা দুজনই পলাতক ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০০৬ সালে সদর উপজেলার পোকখালীতে হাফেজ নুর আহমদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের স্বজন। তবে তদন্ত করে দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় পুলিশ। সেই থেকে ওই দুই আসামি পলাতক ছিলেন। তাদের অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী আয়াছুর রহমান বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। দীর্ঘ ১২ বছর পর এই হত্যার রায় ঘোষণা হয়েছে। এতে বাদী পক্ষ সন্তুষ্ট।

পাঠকের মতামত

শাহপরীর দ্বীপে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম উত্তরপাড়ায় জমি নিয়ে পূর্বশরিয়তের জের ধরে কবির আহমদ চৌকিদারের ...

উখিয়ায় জলবায়ু ঝুঁকির প্রভাবে শিশুদের সুরক্ষায় তরুণ গবেষকদের তথ্য প্রকাশ

কক্সবাজারের উখিয়ায় জলবায়ু ঝুঁকি প্রবণতা ও সক্ষমতা যাচাই বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ...

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...