রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে
কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...

নিউজ ডেস্ক:;
যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে সড়কে যানজট সৃষ্টি, মোটর সাইকেল চালকদের গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স, হেলমেট না রাখার অপরাধে ১১টি যানাবাহনকে ৫০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম (জয়) এর নেতৃত্বে রামু বাইপাস সড়কে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম (জয়) জানান, সড়ক যানজটমুক্ত রাখতে অভিযান শুরু হয়েছে। পর্যটক এবং স্থানীয়দের চলাচলের সুবিধার্থে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় র্যাব-৭ এর সদস্য, বিআরটিএ ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম এবং জেলা প্রশাসনের পেশকার মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেনলন।
পাঠকের মতামত