ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৩/২০২৫ ৪:১৭ পিএম

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কক্সবাজারে সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে বহুদিন ধরে। এখানে সাম্প্রদায়িকগত কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই। তাই, এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্তের পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে।

আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হজ্ব ওমরাহ’র ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে। তিনদিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, ত্রিগুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না।

এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরী করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, মসজিদটিতে বহুমাত্রিক কর্মযজ্ঞ রয়েছে। এখানে একসাথে ১১ শত পুরুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলা ও শারীরিক, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও গাড়ি পার্কিং, মৃত গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সাজানো হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে, সাড়ে তিনশন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...